আমরা একটি মানবিক ও স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন। জরুরি মুহূর্তে নিরাপদ রক্ত সংগ্রহ, রক্তের অভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিয়মিত রক্তদানে উৎসাহ তৈরি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। সংগঠনের সদস্য ও ডোনারদের সহযোগিতায় আমরা দ্রুত রক্তদাতা খুঁজে দিতে, রোগীর পরিবারের সাথে যোগাযোগ সহজ করতে এবং সমাজে মানবসেবার চর্চা ছড়িয়ে দিতে কাজ করছি।